সর্বশেষ হালনাগাদ: ১৮/০৭/২০২৬
Smart Nation BD (smartnationbd.com) ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীর সাথে সম্মত হচ্ছেন বলে গণ্য হবে। অনুগ্রহ করে সেবা ব্যবহারের আগে এই শর্তাবলী মনোযোগ সহকারে পড়ুন।
১. সেবার প্রকৃতি
Smart Nation BD শিক্ষা, চাকরি ও সরকারি সেবা সংক্রান্ত তথ্য প্রদান করে এবং প্রয়োজনে ইউজারদের পক্ষে নির্দিষ্ট অনলাইন প্রক্রিয়া (যেমন ফর্ম পূরণ, আবেদন জমা) সম্পন্ন করতে সহায়তা করে। আমরা কোনো সরকারি প্রতিষ্ঠান নই এবং কোনো সরকারি সংস্থার সাথে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত নই।
২. তথ্যের নির্ভুলতা
আমরা সর্বোচ্চ চেষ্টা করি সঠিক ও হালনাগাদ তথ্য প্রদান করতে। তবে সরকারি নোটিশ, রেজাল্ট বা সার্কুলারের ক্ষেত্রে চূড়ান্ত ও দায়বদ্ধ তথ্যের জন্য সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইট বা কর্তৃপক্ষের সাথে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
৩. ব্যবহারকারীর দায়িত্ব
কোনো আবেদন বা প্রক্রিয়ায় সহায়তা নেওয়ার সময় ব্যবহারকারীকে সঠিক ও সত্য তথ্য প্রদান করতে হবে। ভুল বা মিথ্যা তথ্যের কারণে সৃষ্ট কোনো সমস্যার জন্য Smart Nation BD দায়ী থাকবে না।
৪. গোপনীয়তা ও তথ্য সুরক্ষা
আমরা ইউজারদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কোনো সেবা প্রদানের জন্য সংগৃহীত তথ্য শুধুমাত্র সেই নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহৃত হয় এবং অনুমতি ছাড়া তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা হয় না। বিস্তারিত জানতে আমাদের প্রাইভেসি পলিসি দেখুন।
৫. সেবার সীমাবদ্ধতা
আমরা নিশ্চিত করার চেষ্টা করি যে সব সেবা যথাযথভাবে সম্পন্ন হয়, তবে প্রযুক্তিগত ত্রুটি, সরকারি ওয়েবসাইটের সমস্যা, বা অন্য কোনো বাহ্যিক কারণে সেবা প্রদানে বিলম্ব বা ব্যর্থতা হতে পারে, যার জন্য Smart Nation BD দায়ী থাকবে না।
৬. শর্তাবলীর পরিবর্তন
Smart Nation BD যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার রাখে। কোনো পরিবর্তন হলে তা এই পেইজে প্রকাশ করা হবে।
৭. যোগাযোগ
এই শর্তাবলী সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের যোগাযোগ পেইজের মাধ্যমে যোগাযোগ করুন।
